৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ

বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সু-সংগঠিত করার লক্ষ্যে গুরুদাসপুর উপজেলা ৫ নং ধারাবারিষা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্দোগে সারাদেশে ৩ মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে আজ (১৫-ই ফেব্রুয়ারি) ইং রোজ শনিবার বিকেল ৪ টার সময় নয়াবাজার বিশ্বরোড মোড় এলাকায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে কৃষকেরা সরাসরি নিজেদের দুঃখ, দূরদশার কথা ব্যক্ত করেছেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেবের, কিন্তু তার অনুপস্থিততে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন মোঃ সাহাব উদ্দিন সাবু, ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাটোর জেলা কৃষকদল।

সমাবেশে সভাপতিত্ব করেন ৫ নং ধারাবারিষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার।

আরও উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ নুরুল ইসলাম, আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা কৃষকদল, মোঃ মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা কৃষকদল, মোঃ শাহিন আলম সরকার, ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা কৃষকদল, মোঃ আনিসুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা কৃষকদল, মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গুরুদাসপুর উপজেলা বিএনপি, মনিরুজ্জামান হেনা, সাবেক সভাপতি, ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, মোঃ শাহিন কাওছার, সাবেক সাধারন সম্পাদক, ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, মোঃ মুক্তার হোসেন, সাবেক সভাপতি, নাজিরপুর ইউনিয়ন বিএনপি, মোঃ জাফর ইকবাল নয়ন, সাবেক সভাপতি, চাপিলা ইউনিয়ন বিএনপি, মোঃ মিজানুর রহমান মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি, মোঃ শরিফুল ইসলাম বিপ্লব, সাবেক যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ মাসুদ রানা প্রাং, যুগ্ম আহ্বায়ক ঢাকা বাংলা কলেজ ছাত্রদল, মোঃ আব্দুল আলিম প্রাং, আহ্বায়ক কমিটি সদস্য, ঢাকা বাংলা কলেজ ছাত্রদল, এছারাও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top