গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোর জেলা বিএনপির উদ্যোগে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবক দলের উদ্দোগে আজ (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গুরুদাসপুরের বিলচলন শহীদ সামসুজ্জো সরকারী কলেজ হল রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার, নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, এম সময় হাসান, আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল।
সভায় বক্তব্য রাখেন, সুজাউদ্দৌলা সুজন আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, রবিউল করিম, সদস্য সচিব গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, শামিম আহম্মেদ, আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা সেচ্ছাসেবক দল, রিপন শিং, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, রাঙ্গা যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা সেচ্ছাসেবক দল, এমদাদ যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, শাকিল আহম্মেদ, আহ্বায়ক গুরুদাসপুর পৌর ছাত্রদল, সেলিম, সদস্য গুরুদাসপুর পৌর যুবদল, বিলাস, যুগ্ম আহ্বায়ক বি.সি.এস.এস. কলেজ ছাত্রদল, হানিফ, বি.সি.এস.এস. কলেজ ছাত্রদল নেতা।
এছারাও যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের জনগণ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে, সরকারের দমন-পীড়নমূলক নীতি ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড দেশকে এক অন্ধকারময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এসব অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার হতে আগামী ২৪ ফেব্রুয়ারির প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় বিএনপির নেতারা সবাইকে দলীয় ঐক্য বজায় রেখে প্রতিবাদ কর্মসূচিকে সফল করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী ২৪ ফেব্রুয়ারি নাটোর জেলা বিএনপির ডাকে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি সভা থেকে আহ্বান জানানো হয়েছে।