আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের উদ্দেশ্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস প্রতিষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় মাসিক কর্মসূচির কার্যক্রম হিসাবে দাওয়াতি মিছিলটি সম্পন্ন হয়।
১৬ ই ফেব্রুয়ারি ২০২৫ইং, রোজ রবিবার, বাদ আসর, নগরকান্দা মডেল মসজিদ হতে শুরু হয়ে নগরকান্দা বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কাসিমুল উলুম মাদ্রাসার রোডে এসে পথ-সমাবেশ করে মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।
মুফতি জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সংগঠন সম্পাদক মুফতি ফরহাদ উদ্দিন, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মাদ উল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মোল্লা হাবিবুর রহমান, জেলা বায়তুলমাল সহ-সম্পাদক মাওলানা আবুল হাসান, নগরকান্দা উপ-শাখার সহ-সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সংগঠন সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ আল-আমিন, প্রকাশনা সম্পাদক মাওলানা হাসমত উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, মজলিসে আমেলার সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহাদাত হোসাইন, আব্দুল আজিজ, মাওলানা জুবায়ের, মাওলানা সাব্বির এবং সর্বস্তরের অগ্রসর সদস্যগণ। ছাত্র মজলিসের সভাপতি হাফেজ গালিব