৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের কর্মীসভা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম-১২ কর্তৃক সদস্য ফরম বিতরন উপলক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারী (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে বিকেল ৫ টা থেকে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং আগ্রহী সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরনের পরে ফর্ম পূরন করে জমা দান ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদর ছাত্রদলের কেন্দ্রীয় টিম-১২ কতৃক সদস্য ফরম বিতরন উপলক্ষে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ ৩ শতাধিক নবীন সদস্য।

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী বলেন, “ছাত্রদল গনতন্ত্রে বিশ্বাস করে। সবার মতামতের প্রাধান্য দেয়। দেশের রাজনৈতিক কালচারে বড়সড় পরিবর্তন এসেছে। আগে কর্মীদেরকে নেতাদের কাছে যেতে হত কিন্তু এখন আর সেটা করা লাগছে না। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নেতারা কর্মীদের কাছে পৌছে কর্মীসভা সভা করছে। বিভিন্ন ইউনিটে ছাত্রদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। এটাই প্রমাণ করে ছাত্রদল অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মত লেজুড়বৃত্তির রাজনীতিতে বিশ্বাস করে না।”

বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক
আসাদুজ্জামান রিংকু বলেন, “আজকের এই কর্মীসভার বিশাল উপস্থিতিই বলে দেয় ছাত্রদল সাধারণ ছাত্রদের আস্থার সংগঠন হয়ে উঠতে পেরেছে। শিক্ষামূলক কার্যক্রম, বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাই দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়ন করে আগামীর বাংলাদেশ বিনির্মানে কাজ করবে।”

বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন বলেন, “আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মীসভায় নেতাকর্মীদের উপস্থিতি দেখে সত্যিই আনন্দিত। এই ইউনিটে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। কর্মীসভা করে আমরা এই ইউনিটের সদস্যদের মধ্য থেকে অধিকতর যোগ্যদের নিয়েই একটা সাংগঠনিক কাঠামো গঠন করতে চাই।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top