৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরে রাতে বৈষম্যবিরোধী কমিটি ঘোষনা, পরের দিন একাংশের পদত্যাগ

মোঃআবুল বাশার, জেলা প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রাতে আরমান হোসাইনকে আহ্বায়ক ও সাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব করে ২৪০ জনের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছে কমিটির একাংশরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ছাত্র আন্দোলনের একাংশ।

জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়। ২৪০ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও রয়েছে ৪৮ জন। যুগ্ম-আহ্বায়ক, যুগ্ম-সদস্য সচিব ৫৫ জন, ১৬ জন সংগঠক ও সদস্য সংখ্যা ১১৭ জন।

অপরদিকে, মুখ্য সংগঠক হিসেবে সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র মো. বাইজিদ হোসাইন রয়েছেন। এই কমিটি ঘোষণার পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় চরম ক্ষোভ ও হতাশা। কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করে ছাত্র আন্দোলনের একাংশ।

সংবাদ সম্মেলনে বর্তমান কমিটিতে যুগ্ম সদস্য সচিব আবদুর রহিম ও মেহেদী হাসান নিরব অভিযোগ করে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগষ্ট যারা জীবন বাজি রেখে মাঠে ময়দানে ছিল। তাদেরকে মূল্যায়ন না করে অন্য জেলার লোকদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালী জেলার বাসিন্দা। পাশাপাশি লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। কিন্তু এই কমিটিতে সাধারণ ছাত্রদের না রেখে ছাত্র শিবিরের কমিটি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।’

২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করে যোগ্য ছাত্রদের নিয়ে নতুন কমিটি করার আহবান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক নেতা পদত্যাগ করেছেন। এটি আরো বাড়বে বলে জানান তারা। পাশাপাশি নতুন কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে ছাত্র-জনতা নিয়ে পাল্টা কমিটি করার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। এসময় উপস্থিত ছিলেন কমিটিতে স্থান পাওয়ায় যুগ্ম-সদস্য সচিব মেহেদী হাসান হাসিব, মতিউর আরিফ, ইকরাম মাহমুদ ফাহাদ ও সাকিবুল আলমসহ ৩০ জন।

এদিকে লক্ষ্মীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন সাংবাদিকদের বলেন, ‘একটি গোষ্ঠি বর্তমান এই কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে এসব কথাবার্তা বলছেন। জুলাই-আগস্টে যারা মাঠে ছিলেন, তাদের দিয়ে কমিটি করা হয়েছে। এটি চমৎকার একটি কমিটি হয়েছে। আগামীতে এই কমিটির মাধ্যমে ছাত্র-জনতা তাদের অধিকারের জন্য কাজ করবে বলে জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top