১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

সারা দেশের মতো নাটোরের গুরুদাসপুর উপজেলাতেও যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এদিন জাতি শ্রদ্ধাভরে স্মরণ করেছে ভাষা শহীদদের, যাঁদের আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় এবং পরবর্তীতে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে।

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশ গুলি চালালে শহীদ হন সালাম, রফিক, শফিক, বরকত, জব্বারসহ আরও অনেকে। তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো ১৯৯৯ সালে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে।

এই দিনটিকে স্মরণ করে গুরুদাসপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। এসময় আরও উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর আলী শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আনিসুর রহমান আনিস, খুবজিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহম্মেদ, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা, সাবেক সাধারণ সম্পাদক শাহীন কাওছার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গুরুদাসপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top