৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হোসেনপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শাহজাহান সাজু:

আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে হোসেনপুরের সর্বস্তরের জনতা। শুক্রবার একুশের প্রথম প্রহর রাত ১২.০১ টায় হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফরিদ-আল-সোহান, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হোসেনপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, বিভিন্ন পর্যায়ের আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সর্বস্তরের জনতার পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হচ্ছে নানা কর্মসূচি।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top