শাহজাহান সাজু (কিশোরগঞ্জ):
আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে কিশোরগঞ্জের সর্বস্তরের জনতা। শুক্রবার একুশের প্রথম প্রহর রাত ১২.০১ টায় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়া বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদ, উদীচী শিল্পী গোষ্ঠী, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজ, বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সর্বস্তরের জনতার পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হচ্ছে নানা কর্মসূচি। তাছাড়াও দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেল থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম আউটার স্টেডিয়ামে শুরু হবে সাতদিনব্যাপী বইমেলা।