৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল ও পথসভা

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুরে ৬নং ফতেপুর ইউনিয়ন ফ্যাসিবাদ বিরোধী সাধারণ জনতার ব্যানারে স্থানীয় ফতেপুর বাজারে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসহযোগী সংগঠন নিষিদ্ধ করার দাবিতে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় জমিয়ত নেতা মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরীর পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক মাওলানা আখলাক হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, ইসলামি যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সদস্য সচিব কে এম মনসুর আহমদ, জমিয়াত নেতা মাওলানা দেলওয়ার হোসাইন, সেচ্ছাসেবক দল নেতা লোকমান আহমদ, ছাত্র নেতা ইয়াহইয়া আহমদ, এমসি কলেজের মেধাবী শিক্ষার্থী মাওলানা তোফায়েল আহমদ, ছাত্র নেতা গিয়াস রানা, ইসলামি আন্দোলনের দায়িত্বশীল মাওলানা শাহরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আখলাক হুসাইন বলেন, বিগত ষোল বছর শুধু নয়, ৭২ থেকে ৭৫, ৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০২৪ যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এদেশে তারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। ৫ আগস্ট ফ্যাসিজম পলায়ন করার পর থেকে অনেক এলাকায় আওয়ামী লীগের উপর কোন নির্যাতন করা হয়নি।

এমনকি আমাদের এলাকায়ও তাদের উপর কোন নির্যাতন করা হচ্ছে না। তাদেরকে এক ধরনের ক্ষমা করে দেয়া হয়েছিল। কিন্তু তারা এটাকে দুর্বলতা ভেবে এখনো প্রভাব খাটাতে কমতি করেনি। এই পরিস্থিতি প্রতিয়মান হয় যে জালেমদের কখনও ক্ষমা করা যায় না। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন বাংলাদেশের সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়েছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top