৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

খন্ডলহাই বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন – এছাক সভাপতি কাইয়ুম সম্পাদক

এম,এ করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধিঃ

পরশুরামে খন্ডল হাই বাজারে বনিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে (২২ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১০ ঘটিকায় খন্ডল স্কুল এন্ড কলেজে খন্ডল বাজার বণিক সমিতির নির্বাচন সকাল ১০ ঘটিকায় শুরু হয় দুপুর ১ ঘটিকা পর্যন্ত এতে সভাপতি পদে ৩ জন এবং সম্পাদক পদে ৩ জন প্রার্থী হন। মোট ১০৬ ভোটারের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয় এতে সভাপতি পদে মোহাম্মদ এছাক মিয়া দোয়াত-কলম প্রতিকে ৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দী আনোয়ার হোসেন ফুটবল প্রতিকে ১৭ ভোট পায়।

অন্য দিকে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল কাইয়ুম ভূঁইয়া ছাতা প্রতিকে ৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আবুল হাসেম (মুহুরী) তালা প্রতীকে ৪৫ ভোট পায়। ভোটারদের দাবি দীর্ঘ ১৭ বছর পর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাজারে বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত হয়ে সভাপতি সম্পাদক বলেন স্বাধীনতার পর থেকেই এই খন্ডল হাই বাজারটি অবহেলিত। তারা বলেন আমরা ব্যবসায়ী ভাইদের সাথে নিয়ে এই বাজারের উন্নয়নের জন্য কাজ করবো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top