৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নিহত নোহা মনির পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রাপ্তি আইডিয়াল স্কুলের নিহত শিক্ষার্থী নোহা মনির পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের প্রবাসী নজরুল ইসলামের নিহত মেয়ে সায়মা আক্তার নোহা মনির বাড়িতে গিয়ে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক হোসাইন উজ্জ্বল। উল্লেখ্য: গত (১৮ ফেব্রুয়ারি) স্কুলের সামনে অটোরিকশা চাপায় নিহত হয় নোহা মনি। ইউএনও কাজী নাহিদ ইভা জানান, আমরা উপজেলা প্রশাসনে পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করি। সেই সাথে ভবিষ্যতে আরো সহায়তার আশ্বাস প্রদান করা হয়। শোকাহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে।

পরে তিনি গোবিন্দপুর ইউনিয়ন এর বিভিন্ন এসএসসি পরীক্ষার্থীর বাসায় গিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি কেমন চলছে এ বিষয়ে সার্বিক খোজ খবর নেয়াসহ উৎসাহ প্রদান করা হয় উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top