৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ব্লাইন্ড মিশনের তামাকের ক্ষতিকর দিকগুলোর প্রভাব এবং এর প্রতিকারের উপায় নিয়ে ট্রেনিং সম্পন্ন

বাংলাদেশ ব্লাইন্ড মিশন আজ ২৩ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)হাসপাতালের কনফারেন্স রুমে সম্মানিত ডাক্তারদের নিয়ে তামাকের ক্ষতিকর দিকগুলোর প্রভাব এবং এর প্রতিকারের উপায় নিয়ে ট্রেনিং এর আয়োজন করে। অনুষ্ঠানে শজিমেকের প্রায় ২৫ জন ডাক্তার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শজিমেকের উপ-পরিচালক জনাব ডা: আবদুল ওয়াদুদ এবং সহকারী পরিচালক ডা: আল মামুন।
উপ-পরিচালক জনাব ডা: আবদুল ওয়াদুদ অংশগ্রহনকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে ট্রেনিং এর উদ্বোধন করেন। তিনি বলেন, আমাদের সবাইকে মিলে তামাকের ক্ষতিকর দিক গুলোর ব্যাবহার কমাতে হবে এবং নতুন প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে হবে।
এরপর বিশিষ্ট গবেষক ও রোগতত্ববীদ জনাব সামসুল ইসলাম তামাকের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। আলোচনায় তিনি তামাকের কারনে শারীরিক,মানসিক, অর্থনৈতিক যে সব ক্ষতি হয় তা বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জাতীয় সনাম ধন্য কনসালটেন্ট শুভাশিস চন্দ্র মহন্ত। তিনিও তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন। এরপর তিনি কি কি উপায়ে তামাক থেকে বিরত থাকা যায় তা নিয়ে আলোকপাত করেন। তামাকের ব্যাবহার রোধে চিকিৎসা পদ্ধতি ও মেডিসিন সম্পর্কে ধারনা দেন। সবশেষে তিনি তামাকের ব্যাবহার রোধে ডাক্তারদের কী কী করণীয় তা নিয়ে বিস্তারিত বর্ণনা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তামাকের ব্যাবহার রোধে নানান কার্যকারী মতামত ব্যাক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিএম এর এডমিন ও ফাইনান্স ম্যানেজার জনাব খন্দকার আবেদুল ইসলাম । এছাড়াও সহযোগিতায় ছিলেন বিবিএম এর তারেক মাহমুদ ও নাসিরুজ্জামান হিরোক ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top