৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজস্থ বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ গঠিত

মোহাইমিনুল হাসান, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজস্থ বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটিতে রায়হান আলীকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মো:আবিদ হোসান স্মরণকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার(২৩ফেব্রুয়ারি)বগুড়া জেলার উপদেষ্টামণ্ডলী,সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাজ্জাদ হোসেন। এ ছাড়াও, কমিটিতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির বাকি সদস্যবৃন্দগন হলো:
সহ-সভাপতি:মো:সাকিব হাসান ও মো:ফেরদৌস আলী
যুগ্ম সাধারণ সম্পাদক:মো: যুবায়ের আলী
সহ-সাধারন সম্পাদক:আয়াতুল্লাহ আল ফুয়াদ,তৌসিফ আরিয়ান কাব্য ও এস এম সাদিক হোসেন সিয়াম
অর্থ সম্পাদক:শাফিউল বারী
সহ অর্থ সম্পাদক:সাব্বির আহমেদ জয়
দপ্তর সম্পাদক:মোহাম্মাদ শাহারিয়ার ইসলাম
সহ দপ্তর সম্পাদক:নিশাত হাসান
প্রচার ও প্রকাশনা সম্পাদক:মোঃ সারোয়ার হোসেন
নারী বিষয়ক সম্পাদক:রুহানী খান
আপ্যায়ন সম্পাদক:শহিদ আরাফাত
সদস্য:মো: আসাদুল ইসলাম আহসান হাবিব নাঈম

নবনির্বাচিত কমিটির সভাপতি রায়হান আলী বলেন, ঐতিহ্যবাহী বগুড়া  জেলার ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতির দায়িত্ব দেয়ায় সকল উপদেষ্টা মণ্ডলী ও বগুড়ার সকল শিক্ষার্থী ভাই,বন্ধু ও স্নেহের অনুজদের প্রতি চির কৃতজ্ঞ। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বগুড়া জেলার সকল শিক্ষার্থীদের নিয়ে সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সদস্যদের  দিকনির্দেশনায় বগুড়া জেলা ছাত্র কল্যান পরিষদ কে একটা আইকনিক ছাত্রকল্যাণ পরিষদ এ পরিণত করতে এবং বগুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে  আসা অসহায়,  মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে নিয়ে কাজ করে যাবো।
আমরা সবাই এই সংগঠনে একত্রিত হয়ে সকল শিক্ষার্থীর যে কোন যৌক্তিক প্রয়োজনে এবং সমস্যায় পাশে থাকি। এই সংগঠনে কাজ ই হলো ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষার্থী বান্ধব সেবা প্রদান করা। আমরা চাই জেলা কল্যাণ সমিতির গতানুগতিক কাজের বাইরেও সৃজনশীল কিছু কাজ করতে এটা হতে পারে বিভিন্ন ক্যারিয়ার ওয়ার্কশপ, রিসার্চ ফেয়ার, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আইডিয়া শেয়ার সেমিনার ইত্যাদি। সর্বোপরি উপদেষ্টা পরিষদ, এবং সকলের ঐকান্তিক সহযোগিতায় আমাদের এই সংগঠনে সকল সদস্যদের যেকোন পরিস্থিতিতে পাশে থাকবো ইনশাআল্লাহ।

সংগঠনের সাধারণত সম্পাদক আবিদ হোসেন জানান, বগুড়া জেলা থেকে সোহরাওয়ার্দী কলেজে যে সকল শিক্ষার্থী অধ্যায়ন করে তাদের সাথে পারস্পারিক সম্পর্ক স্থাপন রেখে সামনে  ভালো কিছু করা আমাদের ছাত্রকল্যাণের লক্ষ্য। আমরা সংগঠনটিতে  সকলের দক্ষতা উন্নয়ন  ও সহ-শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে চাই।আমরা সকলের সহযোগিতায় এই সংগঠনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এ জন্য আমরা দল, মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top