৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বান্দরবানে জেলা বিএনপির বিশাল মহাসমাবেশ

ওসমান গনি, বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানে জেলা বিএনপির বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান রাজার মাঠে বান্দরবান জেলা বিএনপির আয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এই বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল। মহাসমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।
বান্দরবান জেলা বিএনপি এর আহবায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে এসময় মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিং, বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক মো.ওসমান গণি, যুগ্ন আহবায়ক মো.মুজিবুর রশীদ, সদস্য সচিব জাবেদ রেজাসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি হাবিব উন-নবী খান সোহেল বলেন, কি অত্যাচার আর কি নিযার্তন শেখ হাসিনার সরকার করেছে তার কথা বলে শেষ করা যাবে না। ১৬টি বছর বাংলাদেশে যত রকম অপরাধ হয়েছে তা ফ্যাসিস্ট আওয়ামীলীগ করেছে। এসময় তিনি আরো বলেন, পার্বত্য এলাকার ১১টি পাহাড়ী জাতিগোষ্ঠীর পাশাপাশি বাঙ্গালী সবাই মিলে বসবাস করছি আর আমরা সবাই বাংলাদেশী, আর আমাদের ভোটের অধিকার এখন কেউ কেড়ে নিতে পারবে না। এসময় তিনি বান্দরবান জেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top