দূর্গেশ সরকার বাপ্পী, সিলেট প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে, সিলেট জেলার বাস মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের রেজি: নং- বি-১৪১৮এর অন্তর্ভুক্ত সিলেট সালুটিকর গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ,ভোলাগঞ্জ, হাদারপার বাস,মিনিবাস, মাইক্রোবাস, রোড আঞ্চলিক উপ-কমিটির
ত্রি-বার্ষিক (২০২৫-২০২৮) সনের নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৩ ফেব্রুয়ারী ২০২৫ ইংরবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে ছালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনারে দ্বায়িত্ব পালন করেন সিলেট জেলা রেজি: নং- বি-১৪১৮এর জেলার সভাপতি ও সাধারন সম্পাদকসহ এবং জেলার নেতৃবৃন্দ।
ভোট গণনা শেষে নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন জেলা নেতৃবৃন্দ। এবার নির্বাচনে ৬টি পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫৩ জন ভোটারের মধ্যে ৫২জন ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলা নেতৃবৃন্দের ও সিলেট জেলা ট্রাকশ্রমিক ইউনিয়নে নেতৃবৃন্দ, গোয়াইনঘাট উপজেলার পশ্চিম শাখার নেতৃবৃন্দ, পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচন পরিদর্শন করেন। নির্বাচনে সভাপতি পদে পূণরায় নির্বাচিত হয়েছেন মো: শফিক মিয়া ,পূরণ সহ-সভাপতি পদে মো. নজির মিয়া, পূণরায় সম্পাদক পদে মো: মহিবুর রহমান পূণরায় সহ- সাধারণ সম্পাদক পদে মো:ছাদেক আলী । পূনরায় সাংগঠনিক সম্পাদক পদে মো: জমির হোসেন পূনরায় কোষাধ্যক্ষ পদে মো: হারুন মিয়া নির্বাচিত হন। এ ছাড়া কার্যকরি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফারুক মিয়া নির্বাচিত হন।