৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে ছুরিকাঘাতে যুবদল নেতাকে হত্যার চেষ্টা

মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ

ফটিকছড়িতে ছুরিকাঘাতে মহিউদ্দিন (৩৫) নামে এক যুবদল নেতা গুরুত্বর আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি ) রাত ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরচাঁন গ্রামে এ ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন ফকিরাচাঁন গ্রামের শফিউল আলমের ছেলে। তিনি পাইন্দং ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক। পাইন্দং ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল বশর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- মহিউদ্দিন স্থানীয় একটি ইটভাটায় হিসাব রক্ষক হিসেবে চাকরি করেন।

গত শনিবার রাত ১০টার দিকে ফকিরাচাঁন আধাঁয়েরটেক এলাকা থেকে ইটভাটায় যাওয়ার পঁথে জেলা যু্বদল নেতা আমিন তালুকদার ও মনির নেতৃত্বে ৭/৮জন সন্ত্রাসী হামলা চালিয়ে মহিউদ্দিনকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

পরে মহিউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা হাজী আহমদুল হক বলেন, “গত ১৯ ফেব্রুয়ারি এলাকায় একটি সংবাদ সম্মেলনের জেরে মহিউদ্দিনকে পূর্ব পরিকল্পিতভাবে আমিন তালুকদারে নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে ধরে নিয়ে যায়। পরে আমি ৯৯৯এ কল দিলে পুলিশ আসলে মহিনকে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়”।

ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক আহ্বায়ক ঈমাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মহিন যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাকে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে ।

ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি। ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহত মহিনের মা নুর আয়েশা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top