৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রংপুরের লালবাগে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক পালিয়ে গেলেও হেলপার আটক

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

আজ (২৩ ফেব্রুয়ারি ২০২৫) রংপুর নগরীর লালবাগ এলাকায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লালবাগ এলাকায় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক দ্রুত ট্রাকটি চালিয়ে পালিয়ে যায়, তবে ট্রাকের হেলপার ঘটনাস্থলে আটক হন।

স্থানীয় একজন ব্যক্তি ট্রাক চালককে দুর্ঘটনা নিয়ে কথা বললে, ওই চালক তাকে ট্রাকের মধ্যে তুলে নেওয়ার হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয়রা চিৎকার করে জনসমাগম সৃষ্টি করলে চালক পালিয়ে যায়। পরে পুলিশ এসে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং হেলপারকে আটক করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং চালককে শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ জানায়, ট্রাকটির হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দ্রুতই চালককে ধরার চেষ্টা চলছে।

এদিকে, স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা রোধে শহরের সড়কগুলোতে কঠোর ট্রাফিক আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top