আজ শহীদ বেলাল এর কবর জিয়ারত এর উদ্দেশ্যে শরীয়তপুর-০৩ এর ভেদরগঞ্জে আসেন আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান। এসময় ভেদরগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত তাৎক্ষণিক পথসভায় যোগ দেন। সকাল ৮:৩০ ঘটিকায় ভেদরগঞ্জ হাই স্কুল মঠে হেলিকপ্টার যোগে অবতরণ করেন। এসময় উৎসুক জনতা তাদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য আবেগাপ্লুত হয়ে যান। কয়েকশত মটর সাইকেলের বহর প্রিয় নেতাকে এগিয়ে আনতে যান। প্রিয় নেতাকে রিসিভ করতে ছুটে যান গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর-০৩ আসনে মনোনীত এমপি প্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কোষাধ্যক্ষ, সাবেক ছাত্রনেতা, গণমানুষের নেতা জনাব মুহাম্মদ আজহারুল ইসলাম সাহেব। হেলিকপ্টার অবতরণের সাথে সাথেই তিনি আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান সাহেবকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনার মাধ্যমে রিসিভ করেন । তাৎক্ষণিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভেদরগঞ্জ উপজেলা আল-কুরআন চত্বরে আয়োজিত পথসভায় যোগ দেন। আমীরে জামায়াত এর শুভাগমনে উক্ত পথসভা এক বিশাল জনসভায় রুপ নেয়।
- আপডেট:
- অনলাইন ডেস্ক
এ সম্পর্কিত আরও খবর
আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সাহেবকে রিসিভ করেন শরীয়তপুর-০৩ আসনে মনোনীত এমপি প্রার্থী জনাব মুহাম্মদ আজহারুল ইসলাম
- আপডেট:
- অনলাইন ডেস্ক
সর্বশেষ
জনপ্রিয়
সর্বশেষ
জনপ্রিয়
ফেসবুকে আমরা
মন্তব্য করুন
Login
0 Comments
Oldest
Newest
Most Voted
Inline Feedbacks
View all comments