৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৫: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (সোমবার): আজ (২৪ ফেব্রুয়ারি ২০২৫) সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের প্রশংসা করেন।

সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে উল্লেখ করেন, একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং দক্ষতার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, এই ধরনের প্রতিযোগিতা সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ এবং প্রতি বছর ফায়ারিং প্রতিযোগিতাগুলো সেনাসদস্যদের দক্ষতা ও মানোন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এদিনের প্রতিযোগিতায় বাংলাদেশের সেনাবাহিনীর সব ফরমেশন, লজিস্টিকস্ এরিয়া, ৫টি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ সর্বমোট ১৭টি দল অংশগ্রহণ করে। ফায়ারিং প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া, সৈনিক মোঃ রাজু সরদার, ১১ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে এবং সৈনিক (ওসিইউ) মোঃ জুবায়ের আলী, ৬ স্বতন্ত্র এডিএ বিগ্রেড দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে নির্বাচিত হন। লেফটেন্যান্ট সামিয়া রহমান, ৫৫ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হওয়ার গৌরব অর্জন করেন।

সেনাবাহিনী প্রধান সিএএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতায় মাইনর ইউনিট সমূহের মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে এডহক ৪৭ মর্টার রেজিমেন্ট আর্টিলারি, রানারআপ হিসেবে সদর দপ্তর ১০৫ পদাতিক ব্রিগেড এবং মেজর ইউনিট সমূহের মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে ১ ইস্ট বেংগল রেজিমেন্ট ও রানারআপ হিসেবে ২৯ ইস্ট বেংগল রেজিমেন্টকে পুরস্কৃত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া, সাভার সেনানিবাসের সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ।

এদিকে, সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানটি সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়, যা সেনাবাহিনীর সার্বিক পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের মানোন্নয়ন ঘটাতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top