৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কমলাপুরে রিকশাচালকের সাহসিকতায় ছিনতাই প্রতিহত, নাবালক আসামীদের ধরে পিটুনি দিয়ে ছেড়ে দিল জনতা

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

ঢাকার কমলাপুর রেলওয়ে ফুটওভার ব্রিজের সামনে আজ দুপুরে এক নারীর গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা প্রতিরোধ করেছেন এক রিকশাচালক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে। চলন্ত রিকশায় থাকা ওই নারীর গলার চেইন ছিনিয়ে নিতে এগিয়ে আসে এক যুবক। তবে রিকশাচালক তৎক্ষণাৎ তাকে ধরে ফেলেন।

এ সময় ছিনতাইকারীর দুই সহযোগী ঘটনাস্থলে এগিয়ে আসে। তাদের একজন রিকশাচালকের দিকে ব্লেড নিয়ে আঘাত করার চেষ্টা করলে সাহসী রিকশাচালক রাস্তার পাশে পড়ে থাকা একটি ইট তুলে নিয়ে সজোরে তার ওপর পাল্টা আঘাত করেন। এর মধ্যেই স্থানীয়রা সেখানে জড়ো হতে থাকেন। ছিনতাইকারীর দল পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধরে ফেলে এবং পিটুনি দেওয়ার পর ছেড়ে দেয়।

জানা গেছে, ছিনতাইকারীদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় মিডিয়ায় তাদের চেহারা অস্পষ্ট করে দেখানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে রিকশাচালকের সাহসিকতার প্রশংসা করা হয়।

স্থানীয় এক দর্শক বলেন, “রিকশাচালক ভাইয়ের সাহস দেখে আমরা অভিভূত। ”

এই ঘটনায় নগরীর অন্যান্য ব্যস্ত এলাকায় পথচারীদের সুরক্ষা ও নাবালক অপরাধ দমনে কঠোর নজরদারির দাবি উঠেছে স্থানীয়দের কাছ থেকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top