৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাজেকে ভ্রমণে বিধিনিষেধ, পর্যটকদের সতর্ক করলো রাঙ্গামাটি প্রশাসন

মোঃ হাসান আলী, রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ২৫/০২/২০২৫ খ্রি: তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাতি করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মোঃ সাইদুজ্জামান স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এই তথ্যটি জানানো হয়। উল্লেখ্য যে, মেঘের রাজ্য খ্যাত সাজেকে গত ২৪/০২/২৫ ইং তারিখে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সেনাবাহিনী ও স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ফায়ার সার্ভিস ও পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। ৪ ঘন্টা ধরে চলা ঐ অগ্নিকাণ্ডের ফলে সাজেক ভস্মীভূতে হয়ে যায় এবং এতে প্রায় ৪০টি রিসোর্টসহ ১৫০টির বেশি স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়। সাজেক পর্যটনকে কেন্দ্র করে হাজারো মানুষের জীবীকা নির্বাহ হতো। এই অগ্নিকান্ডের ফলে রিসোর্ট মালিক ও পরিবহন ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে এবং স্থানীয় ব্যবসায়ীদেরও আয় রোজগারের রাস্তা বন্ধ হয়ে গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top