৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক আইজিপি নূর মোহাম্মদের স্ত্রীসহ দেশত্যাগী নিষেধাজ্ঞা

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী পাকুন্দিয়া) আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক জাকির হোসেন এই আদেশ দেন।

নূর মোহাম্মদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৪২ কোটি টাকা উপার্জন এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিষয়টির সত্যতা খতিয়ে দেখছে দুদক। অনুসন্ধান চলাকালে নূর মোহাম্মদ যেন অন্য দেশে চলে যেতে না পারেন, সেজন্যই দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top