৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে ন্যাশনাল ডিফেন্স কোর্সের বিশেষ সেশন

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)২০২৫ এর একটি ব্রিফিং সেশন আয়োজন করে নলছিটি উপজেলা প্রশাসন।

এতে স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসনের পরিচালনা পদ্ধতি ও পরিসর এবং কর্মপদ্ধতির বিষয়ে বিভিন্ন তথ্য তাদের মাঝে তুলে ধরা হয়। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী সকাল দশটায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।
এতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীন,মেজর জেনারেল মোশফেকুর রহমান,ব্রিগেডিয়ার জেনারেল মো:আনোয়ারুল কবীর,কমিশনার আবুল বাশার,কর্নেল ইউসুফ আহমদ আল সুফিয়ানী (সৌদি),ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল মাবদুদ সহ সামরিক বাহিনীর মেজর জেনারেল,ব্রিগেডিয়ার জেনারেল,মেজর,ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে সৌদি সেনা বাহিনী,কুয়েত সেনাবাহিনী,নাইজেরিয়া,কেনিয়া সহ কয়েকটি দেশের সেনা,নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের এবং স্থানীয় সরকারের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্রিফিং দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।ঘন্টাব্যাপী এ ব্রিফিং সেশন শেষে অংশগ্রহণকারী সামরিক বাহিনীর কর্মকর্তাদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।এসময় বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মেজর জেনারেল মুশফিকুর রহমান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top