৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুর জেলা বিএনপির সমাবেশে এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে বিশাল মিছিল

মু.আমিনুল ইসলাম তারিকুল, গাজীপুর প্রতিনিধিঃ

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির উন্নয়ন, দ্রব্যমূল্যের উদ্যগতি , দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ,মানবাধিকার,সুশাসন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের প্রতিবাদে (২৫ ফেব্রুয়ারি) রোজ মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় জয়দেবপুর রাজবাড়ী জেলা মাঠে বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়,সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি।

সমাবেশে সভাপতিত্ব করেন এ কে এম ফজলুল হক মিলন আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি,অনুষ্ঠানে বিশাল মিছিলের বহর নিয়ে প্রবেশ করেন এসএম রফিকুল ইসলাম বাচ্চু কেন্দ্রীয় বিএনপির সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলার ১নং বিএনপি যুগ্ন আহ্বায়ক। সঞ্চালনা করেন চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সদস্য সচিব গাজীপুর জেলা বি এন পি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজী সাইদুল আলম বাবুল সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বিএন পি।

এ সময় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটুর এবং শ্রীপুর উপজেলা বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আকতার হোসেন আকন্দের নেতৃত্বে একটি বিশাল মিছিলের বহর নিয়ে রাজবাড়ী মাঠে পৌঁছান। মানুষের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়, দীর্ঘ ১৭ বছর পর যেন তারা প্রাণ ফিরে পেয়েছে আপন ভূমিতে এতে শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়ন ও ১ টি পৌরসভা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্র পরিণত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top