৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

“তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করতে হবে” বরকত উল্লাহ বুলু

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু গত দুই-তিন দিন ধরে কিছু বিতর্কিত মন্তব্যের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “কিছু অর্বাচীন নাবালক ব্যক্তিরা বলতে শুরু করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান কি নেতা হতে পারবেন?” এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক ছিলেন এবং তার সুযোগ্য পুত্র তারেক রহমান, দেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে, শহীদ জিয়ার উত্তরসূরি।”

তিনি আরও যোগ করেন, “যারা তারেক রহমানের নাম নিয়ে অশোভন কথা বলছেন, তাদের জানিয়ে দিতে চাই, তার নামটি উচ্চারণ করতে হলে অজু করতে হবে।” বরকত উল্লাহ বুলু এই মন্তব্যের মাধ্যমে বিএনপির বর্তমান নেতৃত্ব এবং তারেক রহমানের রাজনৈতিক অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন করেন।

এছাড়া, তিনি সতর্ক করে বলেন, “আপনারা যারা নাবালক উপদেষ্টা বা নেতা, তাদের মতো কথা বলে দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না।” তিনি জানান, তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা এবং তিনি বাংলাদেশে ফিরে আসবেন।

বরকত উল্লাহ বুলুর বক্তব্য থেকে এটা স্পষ্ট, বিএনপির নেতা তারেক রহমানের প্রতি দলের অবিচল সমর্থন এবং তার নেতৃত্বের প্রতি আস্থা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top