৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে বিএনপি’র সমাবেশ

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা।  নির্বাচনী রোডম্যাপ ঘোষণা। পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে জনসমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি ।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় খাগড়াছড়ি শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশ কে কেন্দ্র করে দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ভিড় জমায় শাপলা চত্বরে। বিগত কয়েক বছর দলীয় প্রোগ্রামে আসতে না পারা নেতা কর্মীরা এখন স্বাধীনভাবে  প্রোগ্রামে যোগদান করতে পেরে আনন্দিতা । সমাবেশ এর সভাপতিত্বে করেন ওয়াদুদ ভূইয়া, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, বিএনপি ও সভাপতি, জেলা বিএনপি, খাগড়াছড়ি।

সমাবেশ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল হক চৌধুরী, সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারন সম্পাদক এম এন আবছার,সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, এডভোকেট আব্দুল মালেক মিন্ট, মোশারফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক,আব্দুর রউফ রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুলল্লাহ আল নোমান সাগর প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারপার্সসের কাউন্সিলের মনিরুল হক চৌধুরী, বলেন ফাসিষ্ট স্বেরাচারী সরকারের কাছ থেকে পাহাড়ি-বাঙালি সকলে নির্যাতিত হয়েছে। কেউ রক্ষা পায়নি। তিনি তারেক জিয়ার ৩১দফা বাস্তবায়নে সকল নেতা কর্মীদের কাজ করার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top