রুবেল ফরাজী, মাদারীপুর প্রতিনিধিঃ
একদিনে বড় সাফল্য অর্জন করেছে শিবচর থানার পুলিশ। মানব পাচার, ধর্ষণ, সাজাপ্রাপ্ত, মাদক সংক্রান্ত মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় মামলার পলাতক সর্বমোট ৮ জন আসামিকে আটক করেছে শিবচর থানা পুলিশ ।
শিবচর থানার ওসি রতন শেখ জানায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা পলাতক ছিল এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মানব পাচার, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছে। মাদারীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এই অভিযানের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও অপরাধ দমনে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
শিবচর থানার স্থানীয় জনগণ পুলিশের এই সাফল্যে স্বস্তি প্রকাশ করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা করেছে বিষেশ করে বর্তমান ওসি রতন শেখ এর নিরপেক্ষতা এবং আন্তরিকতায়। শিবচর থানার পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।