মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ
আজ (২৬ফেব্রুয়ারি২০২৫)রোজ বুধবার ফটিকছড়ি থানার অন্তর্গত বিবিরহাট পৌরসভার বাস স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় সচেতন জনগন ও নিরাপদ সড়ক চাই ফটিকছড়ি উপজেলা শাখা (নিসচা)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে সমাজের সব স্তরের নাগরিক দের পাশাপাশি বিএনপির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এবং উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোজাম্মেল হক চৌধুরী ও উপ-সহকারী প্রকৌশলী ফটিকছড়ি জনাব অনুপম শর্মা।
তারা বলেন, গত কয়েক বছর ধরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে অসংখ্য সাধারন মানুষ বিভিন্ন সময় খুবই মর্মান্তিক ভাবে দুর্ঘটনায় মৃত্যু বরণ করে, এবং উক্ত মহাসড়ক একটি অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ সড়কে পরিনত হয়েছে, এর আগে বিভিন্ন সময় এই আঞ্চলিক মহাসড়কে ডিভাইডার নির্মানের দাবি জানানো হলেও কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি
জনাব মোজাম্মেল হক চৌধুরী(ইউএনও) সাধারণ জনগনকে আশ্বস্ত করে বলেন তিনি ইতোমধ্যে উপজেলা নির্বাহী প্রকৌশলী ও সড়ক বিভাগের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং অতি দ্রুত এ দূর্ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে বলে জানিয়েছেন।
