৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেরপুরের নকলায় অপারেশন ডেভিল হান্টে নুরে আলম তালুকদার ভুট্রো ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ

মোঃ শেখ সাদী, শেরপুর প্রতিনিধিঃ

গতকাল মঙ্গলবার রাতে নকলা পৌর শহরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নুরে আলম তালুকদার উরফা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। তিনি উরফা ইউনিয়নের লয়খা গ্রামের বাসিন্দা।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গত ৪ আগস্ট উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার সন্দিগ্ধ আসামি ইউপি চেয়ারম্যান। তাঁকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top