৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মুজিবনগরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হাসান মোস্তাফিজুর রহমান, মেহেরপুর প্রতিনিধিঃ

মুজিবনগরে ইসলামিক সাংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজের লক্ষ্যে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ এর আয়োজনে মাদ্রাসার প্রাঙ্গনে গত মঙ্গলবার অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় এর ধর্মীয় শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ এর পরিচালক সোহেল রানা,মাদ্রাসার প্রিন্সিপাল বায়জিদ হোসেন।

৪৫ টি ইভেন্টে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ এর অধ্যায়নরত প্রায় সাড়ে চারশ ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ এর শিক্ষক ও কর্মকর্তা এবং কর্মচারি বৃন্দ উপস্হিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top