৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বজায় রাখতে যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৫১

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ করতে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১ জন অপরাধীকে গ্রেফতার করেছে।

এই যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট, র‍্যাব এবং থানা পুলিশের সমন্বয়ে মোহাম্মদপুর-আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ, খিলক্ষেত, উত্তরা, আবদুল্লাপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান, নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিশেষভাবে লক্ষ্য করা হয় কামরাঙ্গীরচরে ডাকাতির ঘটনায় জড়িত কিশোর গ্যাং ‘কুট্টি গ্রুপ’ এর নেতা রাসেল, তার ভাই ব্রাদার বুশ (সাব্বির) সহ কিশোর গ্যাং এর অন্যান্য সদস্য, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের। অভিযানের সময় তল্লাশী করে গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অবৈধ অস্ত্র এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তথ্য সুত্রঃ বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top