মনির হোসেন, সখিপুর প্রতিনিধিঃ
আজ ২৬ ফেব্রুয়ারি রোজ বুধবার প্রস্তাবিত সখিপুর কলেজের আয়োজনে নবীন শিক্ষার্থীদের উষ্ণ সংবর্ধনা এবং নবীন বরণের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বি.এন.পির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট আহমেদ আযম খান,উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের MIST ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.এম.হেলাল উদ্দিন আহমদ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন- ছাত্ররা কোন রাজনৈতিক দল করছে না,রাজনৈতিক দল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত কিছু সমন্বয়ক। তারা সাবেক ছাত্র, বর্তমানে তারা ছাত্র নয়।
তিনি আরও বলেন, ৫ আগস্টের যে ঐতিহাসিক অভ্যুত্থান তার পেছনের নায়ক ছিলেন দেশ নায়ক তারেক রহমান। তিনি বলেছেন মূল শক্তি ছিল ছাত্র দল কিন্তু তোমরা ব্যানার নিবে না। সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাই থাকবে।
তিনি আরো বলেন, মার্সিডিজ উপঢৌকন নিয়ে, হেলিকপ্টারে ঘুরে রাজনীতি হয় না, রাজনীতি করতে হলে জনগণের কাছে আসতে হবে। রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাষ্টার,ঢাকার হক ওভারসীজের কর্ণধার তোফাজ্জল হোসেন,সখিপুর পৌর বি.এন.পির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আবুক হাশেম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবালসহ আরও অনেকেই।উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী তশিবাসহ স্থানীয় অন্যান্য শিল্পীগণ।এসময় পুরো কলেজ প্রাঙ্গণ উৎসবের আমেজে মেতে উঠে।