৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরে বিএনপির নেতা রিয়াজ এর নেতৃত্বে তরুণ ভোটারদের উদ্বুদ্ধকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

মোহাম্মদ আবুল বাশার, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে ১১নং হাজীপাড়া ইউনিয়নে হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নতুন ভোটার কার্যক্রম শুরু হয়।
বুধবার ২৬ শে ফেব্রুয়ারি বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে নতুন ভোটারগন ভোটার হয়েছেন। উক্ত ভোটার তালিকা হালনাগাদ অনুষ্ঠানে ১১নং হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি নেতা রিয়াজ মাষ্টারের নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুরের গণ মানুষের নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাহেবের পক্ষ থেকে তরুণ ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং নতুন ভোটারদের উদ্বুদ্ধকরণ ও তথ্য সহায়তা কেন্দ্র, ফ্রি মেডিকেল সার্ভিস এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

বিএনপির নেতা রিয়াজ মাষ্টার ভোটারদের শুভেচ্ছা অভিনন্দন জানান। প্রত্যেক পুরুষ ভোটার ও নারী ভোটারদের তথ্য দিয়ে সহায়তা করা হয়। উক্ত নতুন ভোটার কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আহসান উল্লাহ, সাবেক ছাত্রনেতা আজিজুল হক কচি,থানা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন, কৃষক দলের নেতা মোহাম্মদ রাসেল ও হাজিরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top