৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেফতার

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বাজিতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে বাজিতপুর থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাজিতপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বাজিতপুর থানা হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলাম খোকন বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত আসামি নজরুল ইসলাম খোকনকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top