মোঃ হায়াত মাহমুদ, শরীয়তপুর প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-গোসাইরহাট থানা শাখা। আজ বৃহস্পতিবার সকালে ৯:০০ মিনিট থেকে ঐতিহ্যবাহী সরকারি শামসুর রহমান কলেজ মাঠে উক্ত কর্মসূচি আয়োজিত হয়। শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইন কর্মসূচিতে অংশ নেয়া একাদশ শ্রেণীর সাধারণ শিক্ষার্থী মোঃ জিহাদ বলেন, এতে অংশ নিতে পেরে আমি আনন্দিত। শিবিরের এ কর্মসূচি মুমূর্ষু রোগীর জীবন বাচাতে স্বেচ্ছায় রক্তদানে উদ্ভুদ্ধ করবে। আমরা চাই সকল ছাত্র সংগঠন শিক্ষার্থী বান্ধব কর্মসূচি গ্রহণ করুক। এতে আমাদের পড়ালেখার মান আরো উন্নত হবে।
কলেজ শাখা শিবির সভাপতি মোঃ যোবায়ের হোসাইন বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি এবং এতে ব্যাপক সারা পাচ্ছি। আজকের কর্মসূচীতে এখন পর্যন্ত ১৫০ জনের মতো সাধারণ শিক্ষার্থী অংশ নিয়েছে। শিক্ষার্থীরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানতে পারছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আজকের ন্যায় শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে এবং ইনশাআল্লাহ আগামীতেও চলমান থাকবে। আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আগামীর সোনালী বাংলাদেশ বিনির্মাণ করবো।
কলেজ শাখা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী মো: আসাদুজ্জামান জিসান বলেন, ছাত্রশিবিরের আজকের কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। ভালো কাজ যে দলই করবে তারা প্রশংসা পাওয়ার যোগ্য। এ ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমরা উভয়েই সচেষ্ট থাকবো। বিগতদিনের ন্যায় আগামীতেও আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। সকল বিতর্কের উর্ধ্বে থেকে আমরা কাধে কাধ মিলিয়ে সুন্দর ক্যাম্পাস বিনির্মান করবো। পতিত সৈরাচার আওয়ামিলীগ ও তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্নভাবে আমাদের ঐক্যে ফাটল ও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা তাদের এ উদ্দেশ্য সফল হতে দেবো না।