৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “ যুক্তির সমরে মুক্তির মিছিল” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট হাবিুবর রহমান ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কামরুল হুদা আফজালের সঞ্চালনায় বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা দুর্নীতি কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মো: সারওয়ার হোসেন।

এছাড়া অনুষ্ঠানে মডারেটর হিসাবে সাবেক অধ্যাপক আবু তাহের সাগর, সিনিয়র শিক্ষক ফয়জুন্নেসা রেবা, সাবেক প্রধান শিক্ষক ডা. ফখর উদ্দিন ভূঞা, পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ রতন, সদস্য সীমা সরকার, কামরুল ইসলাম জুয়েল, তসলিম আহম্মেদ সুনু, সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, প্রবাল মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত বিতর্ক অনুষ্ঠানে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় দলকে চ্যাম্পিয়ন পুরস্কার ও চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় দলকে রানার্স আপ পুরস্কার সহ সনদ পত্র তুলে দেন অতিথিৃবন্দ। এসময় বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহনকারী তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top