রাশেদুলইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকালে পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের কার্যালয়ে সমন্বয় সভা পরিচালনা করেন প্রকল্প ব্যবস্থাপক সঞ্জীব বিশ্বাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বাদশা ভূঁইয়া, ইউরিকা কিন্ডার গার্ডেনের পরিচালক রোকন মাহমুদ, নাছের উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক পরিতোষ সূত্রধর রংধনু কিন্ডার গার্ডেনের পরিচালক ফজলুর রহমান, অগ্রযাত্রা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মনির হোসেন শফিক, আর্শিবাদ কেজি স্কুলের শিক্ষিকা মার্থা বিশ্বাস, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা খোকন।
এসময় প্রাকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।