সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধিঃ
২৭ শে ফেব্রুয়ারি ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার মোহনগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলরুমে মোহনগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে ইউএনও জুয়েল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এম এ কাদের, মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক,মাদ্রাসা শিক্ষক নূরুল হুদা, স্হানীয় সাংবাদিক এমএস দোহা,মাসুম আহম্মেদ,হাফিজুর রহমান চয়ন, সাইফুল আরিফ জুয়েল, জাকারিয়া তুষার , মাদ্রাসা শিক্ষক নূরুল হুদা প্রমুখ।
মোহনগঞ্জে কিছু অসাধু ডিলার ব্যবসায়ী রমজান উপলক্ষে সিন্ডিকেটের মাধ্যমে বাজারে সয়াবিন তেলসহ অন্যান্য দ্রব্যের সংকট তৈরি করেছে ও মূল্য চড়া মূল্যে ক্রেতা কিনতে বাধ্য করছে।
বক্তারা রমজান উপলক্ষে মোহনগঞ্জে সকল ধরনের বৈধ-অবৈধ মদের দোকান এক মাস বন্ধ রাখতে দাবী জানান, সেই সাথে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা,বাজার মনিটরিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসনে ব্যবস্থা নেয়া সহ বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে থাকেন।
পরিশেষে, এসব বিষয় নিরসন ও কঠোর ভাবে মোকাবেলা করার আশ্বাস দেন প্রশাসন