৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ে শরীয়তপুরে অলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হায়াত মাহমুদ, গোসাইরহাট উপজেলা প্রতিনিধি :

গোসাইরহাট উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে স্বাগত র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে। আজ বাদ আছর গোসাইরহাট বাজার বাইতুস সালাম জামে মসজিদ প্রাঙ্গন হতে মিছিল বের হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে গোসাইরহাট ঐতিহাসিক ফুটবল ময়দানে এসে আলোচনা সভার আয়োজন করে। এতে স্থানীয় বাজার ব্যাবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

সভায় বক্তারা রমজানের পবিত্রতা রক্কার্থে বিভিন্ন দাবি পেশ করেন এবং সকলের সহোযোগিতা প্রার্থনা করেন।

তার মাঝে উল্লেখযোগ্য হলো –
১/ দিনের বেলা সকল হোটেল – রেস্তোরাঁ, চায়ের দোকান বন্ধ রাখতে হবে।
২/ ইফতার ও সাহরীতে উপোরোক্ত দোকান খোলা রাখা যাবে, সেক্ষেত্রে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
৩/ খাদ্যে ভেজাল ও সিন্ডিকেট ভেঙে খাদ্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।
৪/ অসামাজিক সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে।
৫/ স্থানীয় প্রশাসনের নিয়ম মেনে চলতে হবে।
৬/ উচ্চস্বরে গান বাজনা করা যাবে না।
৭/ রাস্তায় গাড়ি রেখে পথচারীদের চলাচলে বিগ্ন করা যাবে না।
৮/ রমজানের পবিত্রতা তক্ষার্থে সকল ব্যাবসায়ী সচেষ্ট থকতে হবে।
৯/ রমজানের পবিত্রতা রক্ষায় অমুসলিম ভাইদের সহোযোগিতা কামনা করছি।
১০/ যাহারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিভিন্ন মসজিদের খতিবগন তাদের বক্তৃতায় কুরআন ও হাদিসের আলোকে রমজানের পবিত্রতা ও গুরুত্ব তুলে ধরেন। রমজানে রোজা না রেখে পানাহার কে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেন। দিনের বেলা দোকানে পর্দা টানিয়ে বেচাকেনা না করার আহবান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top