৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হোসেনপুরে একদিনেই ভাঙা কালভার্ট সংস্কার

শাহজাহান সাজু কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হোসেনপুরে দীর্ঘদিনের একটি ভাঙ্গা কালভার্ট একদিনেই সংস্কার কাজ সম্পন্ন করেছে উপজেলা এলজিইডি। হাজিপুর ইউপি হেডকোয়ার্টার টু গোবিন্দপুর চৌরাস্তা সড়কের তারাপাশা এলাকার দীর্ঘদিনের ভাঙ্গা কালভার্টি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নির্দেশনায় একদিনের মধ্যেই এলজিইডির মাধ্যমে মাটি ভরাট ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে হাজিপুর ইউপি হেডকোয়ার্টার টু গোবিন্দপুর চৌরাস্তা সড়কের তারাপাশা এলাকায় দীর্ঘদিনের ভাঙ্গা কালভার্টের মাটি ভরাট ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি আরো জানান, সড়ক দুর্ঘটনা রোধে সড়কটিতে একটি স্পিডব্রেকার নির্মাণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top