৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে ওমান প্রবাসী মহিউদ্দিনের খুনিরা পলাতক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
দীর্ঘ ১৫ বছর প্রবাস জীবন অতিবাহিত করে দেশে এসে বোনের শ্বশুর বাড়িতে বোনকে দেখতে এসে লাশ হলেন ওমান প্রবাসী মহিউদ্দন। গত ২২শে ফেব্রুয়ারী উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়ের ৯ নং ওয়ার্ডের বামনসুন্দর দারোগারহাট এলাকার গরু বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, বিদেশে থাকা অবস্থায় (মোহাম্মদ মহিউদ্দিন) তার বোন কলির জামাইয়ের ব্যবসার জন্য প্রায় ১৫ লাখ টাকা পাঠিয়েছেন। তার বোনের জামাই (মোঃ শরিফ) ছিলেন গরু ব্যবসায়ী। মহিউদ্দিনের বোন কলি তার ভাই বিদেশ থেকে আশার কথা শুনে তার স্বামী মোঃ শরীফকে ভাইয়ের টাকার কথা বলেন,তখন সে কথার ভিত্তিতে স্বামী শরীফ,শশুর মিছিল আহম্মেদ,শাশুড়ী হিলিনা আক্তার সবাই মিলে কলিকে অনেক মারধর করেন।

বোনের অবস্থা খারাপ শুনে মহিউদ্দিন রাত ১১টার সময় তার বোন কলিকে দেখতে যান। সেখানে মহিউদ্দিন তার বোনের গায়ে হাত তোলার কারণ জিজ্ঞেস করাতে তার বোন জামাই (মোঃ শরীফ,শশুর মিছিল আহম্মদ,শাশুড়ী হিলিনা আক্তার,চাচাতো ভাই মোস্তফা,চাচাতো ভাইয়ের বউ উর্মি, পাশের বাড়ির জসিম,এবং দিদার সবাই মিলে ইচ্ছে মত মারধর করেন এবং ঘটনাস্থলে কলির ভাই মহিউদ্দিন মারা যান। খুনি’দের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা করা হয় এখনো পর্যন্ত কারো কোন খোঁজ পাওয়া যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top