মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির এর ফটিকছড়ি সরকারি কলেজ শাখা কর্তৃক (২৭ফেব্রুয়ারি২০২৫) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশনা উৎসব পালন করছে সংগঠনটি।
উক্ত প্রকাশনা উৎসব এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সভাপতি শওকত আলী, অধ্যাপক জয়নাল আনেদিন পাঠান, যুবনেতা নবীর হোসেন মাসুদ, সাবেক শিবির নেতা সাইরান কাদের চৌধুরী, শহর শাখা সভাপতি নাঈম উদ্দিন, সাবেক শিবির নেতা রিপন আলী প্রমুখ।
উৎসব চলাকালীন পরিদর্শনে আসেন ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমীর নাজিম উদ্দীন ইমু, থানা সেক্রেটারি মাওলানা ইউছুফ বিন সিরাজ, থানা অফিস সম্পাদক আবু জাফর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “শিবির দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিটি সংগঠনের মূল কর্মসূচি যেন হয় গঠনমূলক কাজের মাধ্যমেে ছাত্রদের পাশে থাকা।”
দিনব্যাপী এই প্রকাশনা উৎসব চলে এবং উৎসবে বিভিন্ন ধরনের প্রকাশনা ও ইসলামিক বই, কোরআন, ডায়েরি, ছাত্রদের মান উন্নয়নের জন্য দৈনন্দিন রিপোর্ট থেকে শুরু করে আরো ছাত্র সহায়ক গুরুত্বপূর্ণ শিক্ষা সামগ্রী ষ্টলে স্থান পেয়েছে।