মোঃ নাঈম ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া বাজারে গতকাল (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় “মৎস্য চাষী সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। মৎস্য চাষীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আব্দুস সালাম মিয়া, সভাপতি, মৎস্য চাষী কল্যাণ সমিতি।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবদুর রউফ, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।
উক্ত সম্মেলন পরিচালনা করেন, হাসান জাহিদ শিহাব, মৎস্য সচিব, গুরুদাসপুর উপজেলা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা, নাটোর; মোঃ আমজাদ হোসাইন, পিপিএম; মোঃ গোলাম সারওয়ার, অফিসার ইনচার্জ, গুরুদাসপুর; আসাদুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি), গুরুদাসপুর উপজেলা; মোঃ হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা; রতন কুমার সাহা, মৎস্য কর্মকর্তা; মোঃ মমিনুর ইসলাম বিশ্বাস, ডিজিএম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২; এবং মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আলহাজ্ব জাকির হোসেন, যুগ্ম মৎস্য সচিব, গুরুদাসপুর উপজেলা, প্রমুখ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপস্থিত মৎস্য চাষীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, তিন বছর পর পর পুকুর সংস্কার করা না হলে মাছের রোগবালাই বেড়ে যায়, কিন্তু সংস্কারের ক্ষেত্রে প্রশাসনের বাধার সম্মুখীন হতে হয়। মাছ প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সুযোগ সীমিত, যা মৎস্য চাষীদের আয় বৃদ্ধিতে বড় প্রতিবন্ধকতা।
সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা মৎস্য চাষীদের উত্থাপিত সমস্যাগুলোর গুরুত্ব বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন। তারা জানান, প্রশাসনিক বাধা দূর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করা হবে এবং মাছ চাষের উন্নয়নে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তুহিন আব্বাসী, অধ্যক্ষ, রোজি মোজাম্মেল মহিলা কলেজ, গুরুদাসপুর ।
এ ধরনের সম্মেলন মৎস্য চাষীদের সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।