৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডেভিলহান্টে আরও ৬১৮ জন আটক

নিয়াজ দিনারঃ

সন্ত্রাসী ও অপরাধীদের দমনে সারা দেশব্যাপী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে আরও ৬১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ৭৮৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪০৪ জনকে। অভিযানে অস্ত্রও উদ্ধার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৬১৮ জন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। সর্বশেষ ২৪ ঘণ্টার অভিযানে টিপ ছোরা ২টি, লোহার রড ১টি, দেশীয় এলজি ১টি, কার্তুজ ১টি, ছুরি ১টি, চাকু ৪টি, সুইচ গিয়ার ১টি।

গত ৮ই ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার বৈঠকে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেয়াসহ বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর এবং গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সময় সরকার এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top