নিয়াজ দিনারঃ
রাজনীতি করবে রাজনৈতিক দল। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা সন্ত্রাসী বাহিনী। আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন,লেবার পার্টির চেয়ারম্যান ডা মোস্তাফিজুর রহমান ইরান।
লেবার পার্টির চেয়ারম্যান ডা.ইরান বলেন, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, জুলাই-আগস্টে শহীদদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত এবং ভবিষ্যতে হাসিনার মতো ফ্যাসিস্ট যেন জন্ম নিতে না পারে সে জন্য বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টির মত দলকেও তার সাথে নিষিদ্ধ করতে হবে।
জুলাই-আগস্টে হত্যাযজ্ঞ চালানোর ঘটনা জাতিসংঘের প্রতিবেদনে বিস্তারিত উঠে এসেছে। এই মানবতাবিরোধীদের সঠিক বিচারের আওতায় নিয়ে না এলে বাংলাদেশে নারী-পুরুষ কারোই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, আওয়ামী ধূসর এবং তাদের ফ্যাসিবাদের যেন রাজনীতিতে কবর রচনা হয়। এখন আমাদের সর্বশেষ একটা দাবি হল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের ধূসর জাতীয় পার্টি নামক জাতীয় বেইমানকেও একসাথে নিষিদ্ধ করতে হবে।
তাদেরকে আইনের আওতায় আনতে হবে।তাদের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নেই।কারন তারা গত ১৪,১৮,২৪ সালের অবৈধ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল।তারা যদি গত অবৈধ নির্বাচনে অংশ না নিত তাহলে ফ্যাসিবাদের পাশে না দাড়াত তাহলে তারা নির্বাচন করতে পারত না।
আমাদের এত ভাইয়ের জীবন দিতে হত না।আমাদের আজকে বিপ্লবের জন্য দুই হাজার ছাত্রকে জীবন দিতে হত না।এজন্য জাতীয় পার্টি দায়ী।এ দায়ের জন্য তাকেও আওয়ামী লীগের সাথে নিষিদ্ধ করতে হবে।