৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ঢাকায় গ্রেপ্তার

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১ মার্চ) দুপুরে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন বলেন, আব্দুল্লাহ বিন আহমেদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, রঞ্জু ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চার আগস্ট সিরাজগঞ্জ শহরের এসএস রোডে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুকে হত্যা করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে নিহতের স্ত্রী মৌসুমি খাতুন বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলায় মামলা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top