মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় অসহায়, বিধবা ও নিম্নবিত্ত মানুষের মাঝে রমজান উপলক্ষে ইফতার ও সেহরির ফুডপ্যাক বিতরণ করেছে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।
শনিবার (তারিখ) সকাল ১০টায় রসিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধি মোহাম্মদ রবিউল ইসলাম, সদস্য আব্দুল কুদ্দুস, মোঃ সুলতান, মোঃ জহিরুল ইসলামসহ অন্যান্যরা। সার্বিক সহযোগিতায় ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।
বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শামছুল আলম খান মুরাদ, জেলা প্রতিনিধি রবিউল বিন মোস্তফা এবং সংগঠনের সকল দায়িত্বশীলদের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশের বিভিন্ন স্থানে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আবাম ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
