৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিগত সতের বছর এমন কোন দিন-রাত বাদ যায়নি আমার বাড়িতে পুলিশ আসেনি, শফিকুল হক

শাহজাহান সাজু , কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) রাজনীতি যার ধ্যান-জ্ঞান তিনি এ কে এম শফিকুল হক শফিক। মরহুম পিতার হাত ধরে ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠা জাতীয়তাবাদী মূল মন্ত্রের হার না মানা শহীদ জিয়ার সৈনিক। যিনি ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠেছেন, হোসেনপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এর ছাত্রদলের আহ্বায়ক হওয়ার পর সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। হোসেনপুর গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক নির্বাচিত অভিভাবক মন্ডলির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে উপজেলা যুবদলের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে সুসংগঠিত করার জন্য।

হোসেনপুর পৌর বিএনপি’র আহ্বায়ক, পরবর্তীতে সভাপতি নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন। হরতাল-অবরোধে দলীয় কর্মসূচিতে জীবন বাজি রেখে লড়ে যাওয়া অকুতভয় জিয়ার এ সৈনিক। এক কথায় হরতাল অবরোধে রাজপথের পরীক্ষিত যোদ্ধা। জীবন বাজি রেখে এগিয়ে চলা সৎ নিষ্ঠাবান দলের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে এগিয়ে চলা বিগত সতের বছরে এমন কোন দলীয় প্রোগ্রাম বাদ নেই যে তিনি অংশগ্রহণ করেননি। করোনা কালিন সময়ের এক বিএনপি’র একজন সাহসী কর্মী হিসাবে, মির্জা আব্বাস সাহেবের সহযোগিতায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমানের দিক নির্দেশনায় পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৬০০ পরিবারের পাশে থেকে ত্রাণ বিতরণ করেন বিএনপি নেতা আলহাজ্ব এ কে এম শফিকুল হক শফিক। যে কোন মুহুর্তে পৌরসভা বাসী ডাকলে পাশে পান, সেই নেতা শফিকুল হক।

বিগত সরকারের আমলে দ্রুত বিচার আইনের মামলা, পরে আইসিটি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেছেন। এমন কোন দিন-রাত বাদ যায়নি বিগত সতের বছর বাড়িতে আওয়ামী দোসরদের পুলিশি হয়রানি নির্যাতন করেননি। শিকার হয়েছেন আওয়ামী রাজনৈতিক দলের নেতা কর্মীদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের। শবেবরাত-শবেকদর রমজান মাসেও আওয়ামী জামানার পুলিশ প্রতিদিন তার বাড়িতে গিয়ে গ্রেপ্তারের জন্য হামলা চালাত, ভয়-ভীতি দেখাতো পরিবারের সদস্যদের। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর হোসেনপুর পৌর বিএনপিকে তিনি একটি আদর্শ সংগঠন হিসাবে গড়ে তোলার জন্য দিনরাত পরিশ্রম করছেন। হোসেনপুর পৌর বিএনপি’র কার্যালয়ে এক আলাপচারিতায় শফিকুল হক জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা।

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে এটাই হোসেনপুর পৌর বিএনপির প্রত্যাশা। তিনি আরো জানান, জাতীয় নির্বাচনের আগে অনুক্রমে স্থানীয় সরকারের নির্বাচন হতে পারে না। কারণ ছাত্র-জনতা বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে জাতীয় সরকারকে উৎখাত করার জন্য। সুতরাং আমরা চাই জাতীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হবে তারপরে স্থানীয় সরকারের নির্বাচন। শফিকুল হক শফিক আরো বলেন, হোসেনপুর পৌরবাসী আমার আত্মার আত্মীয় তাদের সুখে-দুখে আমি সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top