৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে ১২৬ জন গ্রেফতার, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন দ্রব্য উদ্ধার

মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ

দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করেছে। চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালের নিরাপত্তা ও আইনের শাসন সমুন্নত রাখতে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি থেকে ০১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ, র‍্যাব এবং থানা পুলিশের সমন্বয়ে মিরপুর, কামরাঙ্গীরচর, চকবাজার, মোহাম্মদপুর, উত্তরা, দক্ষিণখান, ভাষানটেকসহ ২০টি গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়।

এ অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ীসহ ১২৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:
– অবৈধ অস্ত্র,
– মাদকদ্রব্য,
– অবৈধ ঔষধ,
– দেশীয় অস্ত্র,
– পাসপোর্ট,
– এনআইডি,
– মোবাইল ফোন,
– সিমকার্ড,
– অবৈধ প্রসাধনী এবং
– নগদ অর্থ।

গ্রেফতারকৃতদের আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করে চলবে। সাধারণ জনগণকে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top