৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় শিবিরের মিছিল

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সাতক্ষীরায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১রা মার্চ) বিকালে মিছিলটি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতলা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মোঃ মেহেদী হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর শিবিরের সভাপতি আবদুল্লাহ আল মামুন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তালেব।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন, এইচআরডি সম্পাদক হাফেজ আনিছুর রহমান, প্রকাশনা সম্পাদক আল রাজীব,দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ শারাফাত হোসেন লিটিল, শিক্ষা সম্পাদক আফজাল হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা শহর শিবির সভাপতি আল মামুন রমজানের পবিত্রতা অক্ষুণ্ন রেখে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top